আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই বিএনপির তিন মনোনীত প্রার্থীর। আইনি জটিলতা কাটিয়ে তাঁদের প্রার্থিতা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতের এই আদেশের ফলে চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলম, চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী এবং শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরী—এই তিন প্রার্থী তাঁদের নির্বাচনী কার্যক্রমে ফিরতে পারছেন। এর আগে বিভিন্ন আইনি জটিলতার কারণে তাঁদের প্রার্থিতা স্থগিত করা হয়েছিল, যা তাঁদের নির্বাচনে অংশগ্রহণে অনিশ্চয়তা তৈরি করেছিল।
পরে বিএনপি মনোনীত এই তিন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তাঁদের আবেদন পর্যালোচনা করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। এর মধ্য দিয়ে তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেন।
রিপোর্টারের নাম 
























