ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

জনসেবায় আদর্শিক ও নীতিভিত্তিক প্রতিযোগিতার আহ্বান জামায়াত আমিরের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দেশের উন্নয়ন ও জনসেবার লক্ষ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে উন্নত চিন্তাধারা এবং কার্যকর নীতিমালার ভিত্তিতে সুস্থ প্রতিযোগিতায় নামার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান রাজনৈতিক বিরোধীদের স্বাগত জানিয়ে বলেন, রাজনীতি হওয়া উচিত জনকল্যাণের লক্ষ্যে। তিনি সবাইকে ধারণার লড়াইয়ে (Battle of ideas) অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণ করি কে এই দেশের মানুষকে আরও উন্নত সেবা প্রদান করতে সক্ষম। আসুন আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট নীতি নিয়ে গঠনমূলক বিতর্ক করি, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করি এবং বাংলাদেশের জনগণের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন করি।”

জামায়াত আমির তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী তাদের প্রাত্যহিক সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে পারস্পরিক আলোচনা এবং অন্যের মতামত শোনার একটি ইতিবাচক সংস্কৃতি চর্চা করছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ অতীতেও সহিংসতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং বর্তমানেও করছে। ভবিষ্যতেও এ দেশের জনগণ যেকোনো ধরনের ধ্বংসাত্মক পথ পরিহার করবে।

সহিংসতামুক্ত রাজনীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা: ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

জনসেবায় আদর্শিক ও নীতিভিত্তিক প্রতিযোগিতার আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় : ১২:৪১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬