ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

টঙ্গীতে ডিবি পুলিশের অভিযান: বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ ইজাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাতে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার মাদবর বাড়ি রোডে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর ডিবি (দক্ষিণ) বিভাগের একটি দল রোববার রাত পৌনে ১১টার দিকে মধ্য আরিচপুর গার্লস স্কুল সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় মমতাজ ভ্যারাইটিজ স্টোরের সামনে সন্দেহভাজন হিসেবে ইজাজুলকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ‘ইউএসএ’ লেখা একটি রিভলবার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ইজাজুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের পুবাইল থানাধীন মাজুখান এলাকার মেম্বারবাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।

অভিযান শেষে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে অভিযানের বিষয়ে ডিবি পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা

টঙ্গীতে ডিবি পুলিশের অভিযান: বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৯:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬