ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

তারেক রহমানের নির্বাচনী সফর: বরিশাল ও ফরিদপুরে জনসভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় অংশ নিতে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর সফর করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দলের মিডিয়া সেল সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছে।

মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, সফরসূচির শুরুতে আগামী বুধবার বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। দুপুর ১২টার দিকে তিনি বরিশালের বেলস পার্ক মাঠে আয়োজিত দলের নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

বরিশালের জনসভা শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করবেন বিএনপির এই শীর্ষ নেতা। দুপুর পৌনে ২টায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠেয় আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। দুটি জনসভায় বক্তব্য রাখা শেষে বিকেল পৌনে ৩টায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

তারেক রহমানের নির্বাচনী সফর: বরিশাল ও ফরিদপুরে জনসভা

আপডেট সময় : ০৯:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬