ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নতুন চেয়ারম্যান ড. মঈনুল ইসলাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম মঈনুল ইসলাম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গত ১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হয়।

চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার আগে পৃথক এক আদেশে ড. মঈনুল ইসলামকে কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল। এর আগে তিনি কমিশনের প্রধান কার্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছেন।

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী ড. এম মঈনুল ইসলাম ১৯৯৫ সালের ১৬ এপ্রিল সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএনএসটি)-তে স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর পেশাদার জীবন শুরু করেন। চট্টগ্রাম জেলার দক্ষিণ হালিশহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম।

শিক্ষাজীবনে ড. মঈনুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী অর্জন করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার্থে যুক্তরাজ্যে গমন করেন এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ‘ফিজিক্স অ্যান্ড টেকনোলজি অফ নিউক্লিয়ার রিঅ্যাকটর’ বিষয়ে ডিগ্রি লাভ করেন। এরপর তিনি যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে ড. মঈনুল ইসলাম দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাভার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের আইএনএসটি-র পরিচালক, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান এবং পরমাণু শক্তি কমিশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর ন্যাশনাল লিয়াজোঁ অফিসার (NLO) হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া তিনি আইএইএ-র ‘ওয়েস্ট সেফটি স্ট্যান্ডার্ড কমিটি’র (WASC) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর বিশেষ অবদান রয়েছে। তিনি ‘পরমাণু শক্তি কেন্দ্র স্থাপন প্রকল্প, চট্টগ্রাম’-এর প্রকল্প পরিচালকের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। এছাড়া এশীয় দেশগুলোর মধ্যে পরমাণু বিষয়ক সহযোগিতামূলক ফোরাম (FNCA) এবং আইএইএ-র বিভিন্ন কারিগরি প্রকল্পের কাউন্টারপার্ট হিসেবে তিনি কাজ করেছেন। তেজস্ক্রিয় বিকিরণ নিরাপত্তা, পরিবেশগত তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর অসংখ্য গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর এই নিয়োগ দেশের পরমাণু শক্তি খাতের উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত ছাত্রনেতা রিয়াদ হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে, জামিন পেলেন ৩ সহ-অভিযুক্ত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নতুন চেয়ারম্যান ড. মঈনুল ইসলাম

আপডেট সময় : ০১:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬