ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় হাইকোর্টে জামিন চাইলেন বিএনপি প্রার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষে জামায়াতের নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় করা মামলায় শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও প্রধান আসামি মাহমুদুল হকের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে সোমবার এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। এ বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

রেজাউল করিম নিহতের ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ঝিনাইগাতী থানায় ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী মার্জিয়া। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ ও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

গত ২৮ জানুয়ারি বিকালে ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়।

পরে পরিস্থিতি শান্ত হলেও সন্ধ্যার আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল নিজের নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে এগোতে চাইলে প্রশাসনের বাধার মুখে পড়েন।

এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত হন রেজাউল করিম। পরে ময়মনসিংহে নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।

এদিকে গতকাল রোববার সকাল ১১টায় শেরপুরের শ্রীবরদীতে জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা

জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় হাইকোর্টে জামিন চাইলেন বিএনপি প্রার্থী

আপডেট সময় : ১১:৫১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬