কুমিল্লা-সিলেট মহাসড়কে অব্যাহত প্রাণহানি ও সড়কের বেহাল দশা নিয়ে জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার সংসদ অধিবেশনে স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, মাত্র ১৮ ফিট প্রশস্ত এই মহাসড়কটি এখন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। সড়কের উন্নয়ন কাজ না হওয়ায় তিনি নিজ এলাকায় জনগণের ক্ষোভের মুখে পড়ছেন এবং লজ্জিত বোধ করছেন বলে জানান।
হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ যাতায়াত করেন এবং চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগের ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই। প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘ ১০-১২ বছর ধরে এই গুরুত্বপূর্ণ সড়কের কোনো উন্নয়ন হচ্ছে না দাবি করে তিনি জানান, কেবল এপ্রিল মাসেই এই সড়কে দুর্ঘটনায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অবিলম্বে এই মহাসড়কটি চার লেনে উন্নীত করে মানুষের যাতায়াত নিরাপদ করার দাবি জানান তিনি।
রিপোর্টারের নাম 





















