ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

আদালতের নির্দেশে বাহাউদ্দিন নাসিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তার পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ৪৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পক্ষে সংস্থাটির উপপরিচালক (গোয়েন্দা) মো. হোসাইন শরীফ এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র স্থানান্তর ও বিদেশে পাচারের প্রচেষ্টা চলছে।

দুদকের অনুসন্ধানে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে, এসব ব্যাংক হিসাবে বাহাউদ্দিন নাছিম ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থ লেনদেন ও জমা করেছেন। কমিশন আশঙ্কা প্রকাশ করে যে, এসব হিসাব থেকে অর্থ স্থানান্তর করা হলে রাষ্ট্রের সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই এসব ব্যাংক হিসাবের লেনদেন জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

আবেদনটির শুনানি শেষে আদালত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন। এই আদেশের ফলে বাহাউদ্দিন নাছিম ও তার পরিবারের নামে থাকা উল্লেখিত ব্যাংক হিসাবগুলো থেকে আপাতত কোনো ধরনের লেনদেন করা যাবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীতি-নির্ধারণী পদে ব্যবসায়ী: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়

আদালতের নির্দেশে বাহাউদ্দিন নাসিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট সময় : ০৭:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬