ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়, সাম্প্রদায়িক সম্প্রীতিই আমাদের শক্তি: মির্জা ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা স্বাধীনতাবিরোধী তাদের হাতে এ দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। দীর্ঘ সময় রাজনীতির মাঠে অনুপস্থিত থাকলেও এখন তারা নতুন রূপে আবির্ভূত হচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, আসন্ন নির্বাচনে আপনারা নির্ভয়ে ও নিরাপদে ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন থাকবে।

রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর এলাকায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ভগিরথ বর্মনের সভাপতিত্বে তোজামুলের চাতালে এই সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, আমরা এমন এক শান্তির বাংলাদেশ গড়তে চাই যেখানে হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ থাকবে না। যারা বিভেদ সৃষ্টি করতে চায়, তারা আসলে দেশেরই শত্রু। আমাদের মনে রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে কেউ আমাদের অগ্রযাত্রা রুখতে পারবে না। ধর্মীয় বিভাজন আমাদের পিছিয়ে দেবে।

এ সময় তিনি ভোটারদের দেওয়া পবিত্র আমানত রক্ষার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আপনাদের ভোটের যে দায়িত্ব আমি নেব, তা কখনোই খেয়ানত করব না। রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। দায়িত্বশীল পদে থাকাকালীন আমি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়েছি।

দেশের অর্থনৈতিক উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল ঘোষণা করেন, বিএনপি সরকার গঠন করলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষির উন্নয়নে মায়েদের ও কৃষকদের বিশেষ ‘কৃষি কার্ড’ প্রদান করা হবে, যার মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব এবং এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধে সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।

উন্নত ও সমান অধিকারের বাংলাদেশ গড়তে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচিত হলে এই এলাকার ব্যাপক উন্নয়ন ত্বরান্বিত করা হবে। আমরা সবসময় আমাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার সর্বোচ্চ চেষ্টা করি।

জনসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল বাড়ি রেজু এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। সভায় স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে তারকাদের স্বপ্নভঙ্গ: বেঞ্চেই কাটলো অনেকের টুর্নামেন্ট

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়, সাম্প্রদায়িক সম্প্রীতিই আমাদের শক্তি: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬