ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

পরিবেশক নিয়োগ বাতিলের বৈধতা: ইউনিলিভার বাংলাদেশের পক্ষে আদালতের চূড়ান্ত রায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা, [আজকের তারিখ]: পরিবেশকদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়েরকৃত সালিশি মামলায় ইউনিলিভার বাংলাদেশের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত জেলা জজ আদালত নং-২, ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে, মাসুদ অ্যান্ড ব্রাদার্স ও অগ্রণী ট্রেডিং কর্পোরেশন নামক দুটি পরিবেশক প্রতিষ্ঠানের দায়েরকৃত সালিশি বিবিধ মামলা নং ৪৩৬/২০২৫ ও ৪৩৭/২০২৫ খারিজ করে দেয়।

এই মামলাগুলোতে পরিবেশক প্রতিষ্ঠান দুটি তাদের নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল এবং উক্ত বাতিলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছিল। তারা একইসাথে সংশ্লিষ্ট এলাকায় নতুন পরিবেশক নিয়োগের ওপরও নিষেধাজ্ঞা প্রার্থনা করেছিল।

আদালত শুনানিকালে পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পায়নি। ফলে, সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে রায় প্রদান করা হয়।

এই সালিশি মামলা দায়েরের পূর্বে, পরিবেশকরা আইনগতভাবে ভুল ফোরামে দুটি ঘোষণামূলক মামলা এবং দুটি অর্থ মামলা দায়ের করেছিলেন। আইনগত গ্রহণযোগ্যতার অভাবের কারণে আদালত পূর্বেই উক্ত ঘোষণামূলক মামলাগুলো খারিজ করে দিয়েছিল। প্রাথমিক পর্যায়ে আদালতে প্রত্যাখ্যাত হওয়ার পরই পরিবেশকরা ইউনিলিভারের বিরুদ্ধে এই সালিশি মামলা দায়ের করেন।

২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে, অতিরিক্ত জেলা জজ আদালত মামলাগুলোর মেরিট বা গুণাগুণ বিচার করে শুনানি গ্রহণ করেন। শুনানিকালে ইউনিলিভার বাংলাদেশ আদালতে তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে এবং প্রমাণ করে যে পরিবেশক নিয়োগ বাতিল সম্পূর্ণ আইনানুগভাবে এবং পরিবেশক চুক্তির শর্তানুযায়ী সম্পন্ন হয়েছে। পাশাপাশি, ইউনিলিভার আদালতকে অবহিত করে যে পরিবেশকরা বিভিন্ন আদালতে মামলা দায়েরের সময় একাধিক গুরুত্বপূর্ণ নথি গোপন করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন।

উভয় পক্ষের শুনানি শেষে, আদালত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে রায় ঘোষণার দিন ধার্য করেন। আজ, আদালত পরিবেশকদের আবেদনে কোনো যৌক্তিক কারণ না থাকায় সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে রায় ঘোষণা করে।

এই রায়ের মাধ্যমে নিশ্চিত হলো যে ইউনিলিভার বাংলাদেশ আইনসম্মতভাবে পরিবেশক নিয়োগ বাতিল করেছে। এর ফলে, প্রতিষ্ঠানটি নতুনভাবে নিয়োগপ্রাপ্ত পরিবেশকদের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক ও নির্বিঘ্নভাবে পরিচালনা করতে পারবে।

ইউনিলিভার বাংলাদেশের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আশিম ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন। অপরদিকে, পরিবেশকদের পক্ষে অ্যাডভোকেট ওমর ফারুক (ফারুকী) ও ব্যারিস্টার আবির আব্বাস আদালতে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্থির তেলের বাজার, দাম বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ

পরিবেশক নিয়োগ বাতিলের বৈধতা: ইউনিলিভার বাংলাদেশের পক্ষে আদালতের চূড়ান্ত রায়

আপডেট সময় : ০৪:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬