ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বগুড়ায় জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচন প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে ১৬ বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম মাসুম।

সংবাদ সম্মেলনে অধিনায়ক আরেফুল ইসলাম মাসুম জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার বা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্য এলাকার তুলনায় বগুড়াকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের দায়িত্বপূর্ণ এলাকার দুটি জেলায় ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে মোট ৩৩ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র বগুড়া জেলার ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। বাকি ৯ প্লাটুন সদস্য নওগাঁ জেলার সংশ্লিষ্ট এলাকায় নিয়োজিত রয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন অধিনায়ক। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা বদ্ধপরিকর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে তারকাদের স্বপ্নভঙ্গ: বেঞ্চেই কাটলো অনেকের টুর্নামেন্ট

বগুড়ায় জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬