ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ফরিদপুরে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ২৫, যানজট ও ভাঙচুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে মানিকদহ ও হামিরদী ইউনিয়নের গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার পুখুরিয়া বাজারে এই সংঘাতের সূত্রপাত হয়।

সংঘর্ষের সময় পুখুরিয়া এএস একাডেমী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা বিদ্যালয়ের অনুষ্ঠানের মধ্যেই অবরুদ্ধ হয়ে পড়েন। এ ঘটনার জেরে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। এছাড়া, বাজারের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই পরিস্থিতি স্থানীয়দের হস্তক্ষেপে পুলিশের নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে আলহাজ্ব শরিফ (২৪), ইদ্রিস শরিফ (২৮) এবং রাসেল শেখ (২৮) কে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সদরপুর উপজেলা হাসপাতালেও বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুখুরিয়া এএস একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে হামিরদী ইউনিয়নের কিছু যুবক সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল কবির তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে ঘটনার সূত্রপাত হয়। এ সময় পার্শ্ববর্তী হামিরদী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার বিষয়টি সামনে এনে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এই উত্তেজনাকর পরিস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এক পর্যায়ে মৌজা এলাকার কিছু যুবক দশম শ্রেণির শিক্ষার্থী তামিমকে মারধর করে আহত করে।

এই খবর তামিমের এলাকা মানিকদাহ ইউনিয়নের খা কান্দা নাজিরপুরসহ চারটি গ্রামে ছড়িয়ে পড়লে শত শত মানুষ প্রতিবাদ জানাতে সড়কে নেমে আসে। এর প্রতিক্রিয়ায় মৌজার ১০ গ্রামের শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়ভাবে পরিচিত এক রাজনৈতিক নেতার হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুলিশের সহায়তায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানিয়েছেন, ব্রাহ্মমকান্দা আবুল শরীফ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কিছু যুবকের বিশৃঙ্খলা সৃষ্টির জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং অবরুদ্ধ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। সন্ধ্যায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আতঙ্ক কাটিয়ে শেয়ারবাজারে বড় উত্থান

দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ফরিদপুরে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ২৫, যানজট ও ভাঙচুর

আপডেট সময় : ০২:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬