ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে এল গমের বড় চালান, চট্টগ্রাম বন্দরে আরও ৫৮ হাজার টন

সরকারি পর্যায়ে (জি টু জি) আমদানির অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় এই খাদ্যশস্য আমদানি করা হচ্ছে।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত ‘জি টু জি-০২’ চুক্তির অধীনে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। এই চুক্তির তৃতীয় চালান হিসেবে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই চুক্তির আওতায় এর আগে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম দেশে এসে পৌঁছেছে। নতুন আসা চালানের গমের গুণগত মান যাচাইয়ের জন্য ইতোমধ্যে নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। ল্যাবরেটরিতে পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে জাহাজ থেকে গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে দুই দেশের মধ্যে সম্পাদিত ‘জি টু জি-০১’ চুক্তির আওতায় নির্ধারিত ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও মজুদ বাড়াতে সরকারের এই আমদানি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

যুক্তরাষ্ট্র থেকে এল গমের বড় চালান, চট্টগ্রাম বন্দরে আরও ৫৮ হাজার টন

আপডেট সময় : ০৯:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬