ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

নাটোর-১ আসনে ফারজানা পুতুলের অভিযোগ: যুবসমাজকে পরিকল্পিতভাবে মাদকে ঠেলে দেওয়া হচ্ছে, ক্ষমতায় গেলে ঋণ মওকুফের প্রতিশ্রুতি

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা পুতুল অভিযোগ করেছেন, লালপুর ও বাগাতিপাড়ার যুবসমাজকে সুপরিকল্পিতভাবে মাদকের মাধ্যমে বিপথগামী করা হয়েছে। শনিবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর মিশ্রীপাড়া জিয়াউর রহমান কলেজ মাঠে ফায়াদদিয়াড় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। একইসাথে তিনি বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার এবং এই অঞ্চলকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দেন।

জনসভায় ব্যারিস্টার ফারজানা পুতুল বলেন, “ভবিষ্যৎ বাংলাদেশ তরুণদের জন্য, কর্মক্ষম তরুণদের বাংলাদেশ। কিন্তু লালপুর ও বাগাতিপাড়ায় পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় এখানকার যুবক-যুবতীদের অত্যন্ত সুপরিকল্পিতভাবে মাদকের দিকে ঠেলে দেওয়া হয়েছে।” তিনি আরও দাবি করেন, যারা এই মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত, তাদের তিনি চেনেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে ফারজানা পুতুল বলেন, “কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।” তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। নিজের নির্বাচনী এলাকার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, “ইনশাল্লাহ, লালপুর–বাগাতিপাড়াকে মাদকমুক্ত করেই ছাড়বো।”

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ডিউক, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু।

এছাড়াও, দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং ধানের শীষের সমর্থক ভোটাররা জনসভায় উপস্থিত ছিলেন। বক্তারা উপস্থিত জনতাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

নাটোর-১ আসনে ফারজানা পুতুলের অভিযোগ: যুবসমাজকে পরিকল্পিতভাবে মাদকে ঠেলে দেওয়া হচ্ছে, ক্ষমতায় গেলে ঋণ মওকুফের প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৮:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬