ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ফেনী-২ আসনে এবি পার্টির মঞ্জুর ডিজিটাল প্রচারণার ক্যারাভ্যান উদ্বোধন

ফেনী-২ (সদর) আসনে ১১ দলীয় জোট ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ এর ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তার নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছেন। শনিবার দুপুরে শহরের খাজুরিয়াতে অবস্থিত তার প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে ডিজিটাল প্রচারের জন্য একটি বিশেষায়িত ‘ক্যারাভ্যান’ উদ্বোধন করা হয়।

এই ক্যারাভ্যানের মাধ্যমে নির্বাচনী বার্তা ও ইশতেহার জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মজিবুর রহমান মঞ্জু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল নানা ষড়যন্ত্র করছে। এসব ব্যাপারে প্রশাসনকে কঠোর ও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

ক্যারাভ্যান উদ্বোধনের সময় ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব আ ন ম আব্দুর রহিম, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, মনসুর আব্দুল্লাহ, জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক এবং ছাত্র শিবির শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ডিজিটাল প্রচারণার মাধ্যমে প্রার্থী মজিবুর রহমান মঞ্জু ভোটারদের কাছে তার নির্বাচনী বার্তা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্তানকে আছড়ে হত্যার দায়ে বাবা রিমান্ডে

ফেনী-২ আসনে এবি পার্টির মঞ্জুর ডিজিটাল প্রচারণার ক্যারাভ্যান উদ্বোধন

আপডেট সময় : ০৮:২৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬