ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

রূপগঞ্জে দলীয় কোন্দল থামাতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচির প্রস্তুতিমূলক বৈঠকে দুপক্ষের হাতাহাতি থামাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে। নিহত আজাহার কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯নং ওয়ার্ডের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। গত শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়ায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, তাকে মারধর করা হয়েছে; তবে পুলিশ প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কথা জানিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবারের একটি দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন। এ সময় কর্মসূচির তালিকায় নাম আগে-পরে দেওয়া নিয়ে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি হয়। পরিস্থিতি একপর্যায়ে হাতাহাতিতে গড়ালে আজাহার মিয়া তাদের থামাতে এগিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপক্ষকে শান্ত করার চেষ্টা করার সময় হঠাৎই আজাহার মাটিতে লুটিয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন।

আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজাহারের পরিবারের দাবি, যুবদল নেতা রাজিব, হাসান, মিলন, আবুলসহ অজ্ঞাতপরিচয় ৭-৮ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে যে, আজাহারের মৃত্যু হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্তানকে আছড়ে হত্যার দায়ে বাবা রিমান্ডে

রূপগঞ্জে দলীয় কোন্দল থামাতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

আপডেট সময় : ০৮:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬