ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ: তদন্ত শুরু, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। শনিবার সকালে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনাকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামতৈল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামতৈল গ্রামে অবস্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে শুক্রবার দিবাগত রাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের তিন পাশের বেড়া ও ভেতরের আসবাবপত্র পুড়ে যায়।

কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউসুফ আলী জানান, জামতৈল গ্রামের এই কার্যালয়টিতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চলছিল। তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কার্যালয়ে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দিয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটি সরেজমিনে পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। তিনি এটিকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। আব্দুল্লা আল মামুন আরও জানান, উপজেলার সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে যেন কেউ কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে। এই ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হবে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্তানকে আছড়ে হত্যার দায়ে বাবা রিমান্ডে

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ: তদন্ত শুরু, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬