ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ভোটের বাক্স ছিনতাই ঠেকাতে কেন্দ্র পাহারার আহ্বান বিএনপি প্রার্থীর

আসন্ন নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগের পর ভোটবাক্স ছিনতাই রোধে ভোটকেন্দ্র পাহারার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন। শনিবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়ন এবং মিরসরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে নুরুল আমিন বলেন, “প্রথমে নিজের ঘর, তারপর নিজের বাড়ি, এরপর পাশের বাড়িতে ভোট চাইবেন। ভোটের দিন ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে যাবেন। ভোট দিয়ে কেন্দ্র পাহারা দেবেন, যাতে কেউ ভোটের বাক্স ছিনতাই করতে না পারে।”

হিন্দু সম্প্রদায়ের ভোটারদের প্রতি আশ্বস্ত করে তিনি বলেন, “আপনারা সবাই এই দেশের নাগরিক। কেউ নিরাপত্তাহীনতায় বা ভয়ে থাকবেন না। আপনাদের বলা হয়েছিল একটি দল ক্ষমতায় না থাকলে আপনারা দেশে থাকতে পারবেন না। কিন্তু বাস্তবে আপনারা দেশে শান্তিতে আছেন, আর তারা পালিয়ে গেছে। আমরা ক্ষমতায় না থেকেও আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, ক্ষমতায় এলে আগের মতোই থাকব। নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে আপনারা ভোট দেবেন।”

একইসাথে কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে ইঙ্গিত করে তিনি বলেন, “জান্নাত-জাহান্নামের মালিক আল্লাহ। তিনিই বান্দার ভাগ্য নির্ধারণ করবেন। অথচ কেউ কেউ জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষের ঈমান নিয়ে ব্যবসা করছে। এটি শিরকের শামিল। তাই সবাইকে সচেতন থাকতে হবে, যেন কেউ ঈমান বিক্রি করতে না পারে।”

দুর্গাপুর ইউনিয়নে অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মাস্টার, সাবেক সদস্য সচিব আজিজুল হক মেম্বার, নাজিম উদ্দিন মিয়াজী, বিএনপি নেতা অধ্যাপক ছলিম নিজামী এবং সামছুদ্দৌহা মামুন।

মিরসরাই পৌরসভায় অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বিএনপি নেতা তাহের আহমদ এবং পৌর বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্তানকে আছড়ে হত্যার দায়ে বাবা রিমান্ডে

ভোটের বাক্স ছিনতাই ঠেকাতে কেন্দ্র পাহারার আহ্বান বিএনপি প্রার্থীর

আপডেট সময় : ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬