ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মাদক ও সন্ত্রাসমুক্ত রাজশাহী-৬ গড়ার অঙ্গীকার আবু সাইদ চাঁদের

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ নির্বাচিত হলে এলাকাটিকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদে রূপান্তরের ঘোষণা দিয়েছেন। শনিবার চারঘাট উপজেলার সারদা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন।

পথসভায় ভোটারদের উদ্দেশে আবু সাইদ চাঁদ বলেন, আপনাদের হৃদয়ে প্রোথিত আস্থা ও ভালোবাসাই বিএনপি, ধানের শীষ এবং আমার মূল শক্তি। নিজেকে আপনাদের সন্তান উল্লেখ করে তিনি বলেন, বিগত দশ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, নিজের বা পরিবারের কথা ভাবিনি। আপনারা সবসময়ই আমার একমাত্র চিন্তার বিষয়।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে, আমি পুনরায় আপনাদের পাশে থেকে সুখে-দুঃখে একজন সন্তানের মতোই থাকব। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

বিএনপি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও ভালো থাকার রাজনীতি করে উল্লেখ করে চাঁদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ গণমানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত নানা পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষের বিজয় নিশ্চিত করা অপরিহার্য।

আবু সাইদ চাঁদ বলেন, বিএনপি যেখানে দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন চায়, সেখানে অন্য একটি দল মানুষকে বিভ্রান্ত করে ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে ভোট চাইছে। তারা জান্নাতের টিকিট ধরিয়ে দিয়ে মানুষের ঈমান নিয়ে খেলা করে। এমন ভণ্ডদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও মন্তব্য করেন, যারা একাত্তরে দেশের স্বাধীনতা চায়নি, তারাই এখন বাংলাদেশের মালিকানা নিয়ে এটিকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চাইছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাবেক সরদহ ইউনিয়ন চেয়ারম্যান এস এম ইউশা সরকার ভোলা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্তানকে আছড়ে হত্যার দায়ে বাবা রিমান্ডে

মাদক ও সন্ত্রাসমুক্ত রাজশাহী-৬ গড়ার অঙ্গীকার আবু সাইদ চাঁদের

আপডেট সময় : ০৭:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬