ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

নেত্রকোনায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের দুই নেতা

নেত্রকোনার মদন উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের দুই শীর্ষস্থানীয় নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার দুপুরে উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে আয়োজিত এক পথসভায় এই যোগদান সম্পন্ন হয়। জামায়াতের নীতি-আদর্শ, কর্মীদের একনিষ্ঠতা ও দেশপ্রেম দ্বারা আকৃষ্ট হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন যোগদানকারী নেতৃবৃন্দ।

যোগদানকারী দুজন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েকপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মো. ইব্রাহীম খলিল এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েকপুর ইউনিয়ন যুব শাখার সেক্রেটারি আব্দুল কাইয়ুম পাঠান। শনিবার দুপুরে নোয়াগাঁও গ্রামে স্থানীয় জামায়াত আয়োজিত পথসভা চলাকালে তাদের হাতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে হাফেজ মো. ইব্রাহীম খলিল তার অনুভূতির কথা জানান। তিনি বলেন, “আমি যে দলে ছিলাম এবং যে দলের হয়ে কাজ করেছি, সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। জামায়াতে ইসলামী কর্মীদের নীতি-আদর্শ, একনিষ্ঠতা ও দেশপ্রেম আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। সুস্থ মস্তিষ্ক ও সম্পূর্ণ স্বজ্ঞানে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল হেলাল তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের মদন উপজেলা আমীর অলিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি ফরিদ উদ্দিন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মদন উপজেলা শাখার সভাপতি আবুল হাসানাত। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা শাখার সভাপতি ও সেক্রেটারিসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

নেত্রকোনায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের দুই নেতা

আপডেট সময় : ০৭:১৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬