ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ বিতরণে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি জোট প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মনির হোসাইন কাসেমীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ফতুল্লার একটি শিক্ষা প্রতিষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে নগদ অর্থ বিতরণের অভিযোগে শনিবার বিকেলে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

সদর উপজেলার দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী (প্রতীক: খেজুর গাছ) শিক্ষা প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৫ (খ) ধারা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের প্রচার চালানো সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযানে উপস্থিত আয়োজক এবং প্রার্থীর প্রতিনিধিরা তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী প্রার্থীর প্রতিনিধিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, দুপুরে নগদ অর্থ বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মনির হোসাইন কাসেমী পুরস্কার তুলে দেওয়ার সময় বিজয়ীদের ট্রফির নিচে লুকিয়ে নগদ অর্থ বিতরণ করছেন।

এ প্রসঙ্গে মনির হোসাইন কাসেমী জানান, স্কুল কর্তৃপক্ষই বিজয়ীদের পুরস্কার হিসেবে ট্রফির সঙ্গে নগদ অর্থ রেখেছিল। তিনি প্রধান অতিথি হিসেবে কেবল সেগুলো বিজয়ীদের হাতে তুলে দিয়েছেন। তিনি আরও বলেন, যদি ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্য থাকত, তবে তিনি প্রকাশ্যে হাজারো মানুষের সামনে বা সাংবাদিকদের উপস্থিতিতে এমন কাজ করতেন না। তার দাবি, এটি একটি খণ্ডিত ক্লিপ, যা তাকে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ বিতরণে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি জোট প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬