ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে আরসা সদস্য আটক, ওয়াকিটকি-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরসা) এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) গর্জনিয়া এলাকায় পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে একটি সচল ওয়াকিটকি সেট ও চারটি তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়।

আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু সেনানিবাসের একটি বিশেষ আভিযানিক দল এবং পুলিশের সমন্বয়ে গর্জনিয়া এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আরসা সদস্য ইমাম হোসেনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী।

আটককৃত ইমাম হোসেন এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া সরঞ্জামাদি পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রামু থানার অধীনস্থ গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি হলেন বাছির জামাল

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে আরসা সদস্য আটক, ওয়াকিটকি-গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় : ০৬:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬