ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েমকারীদের ব্যালটে জবাব দেবে জনগণ: শিবির সভাপতি

বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ১৭ বছরের জুলুম, নির্যাতন ও দুঃশাসন কাটিয়ে দেশের মানুষ এখন একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উন্মুখ হয়ে আছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী দেশে আবারও সন্ত্রাসের রাজত্ব কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। তবে সচেতন জনতা জেগে উঠেছে, তারা আর কাউকে অন্যায় করার সুযোগ দেবে না।

শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান মিয়ার সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

শিবির সভাপতি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। দীর্ঘ সময় ধরে এ দেশের মানুষ জেল-জুলুম সহ্য করেছে এবং ঘরবাড়ি ছাড়া হয়েছে। সেই বিভীষিকাময় পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি অভিযোগ করেন, একটি দল আবারও দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের চারিত্রিক স্খলন ও দুর্নীতির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, যারা অতীতে একাধিকবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং নারী নির্যাতনের মতো জঘন্য ঘটনায় জড়িত, তাদের ধোঁকাবাজি জনগণ বুঝে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমেই তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।

নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে নুরুল ইসলাম সাদ্দাম ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাই আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের জয়যুক্ত করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এছাড়া আরও বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের প্রার্থী মো. শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী এবং কুমিল্লা অঞ্চলের নির্বাচনি টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়াসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ভোটকেন্দ্র পাহারা দিয়ে জনরায়ের সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েমকারীদের ব্যালটে জবাব দেবে জনগণ: শিবির সভাপতি

আপডেট সময় : ০৬:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬