ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

২২ বছর পর খুলনায় আসছেন তারেক রহমান, সাড়া জাগানো জনসভার প্রস্তুতি তুঙ্গে

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর খুলনার মাটিতে পা রাখতে চলেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামী ২ ফেব্রুয়ারি, সোমবার, খুলনা মহানগরীর খালিশপুর থানার প্রভাতী স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। ২০০৪ সালে সর্বশেষ বিএনপি আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সভায় যোগ দিতে তিনি খুলনায় এসেছিলেন। সেই হিসেবে প্রায় ২২ বছর পর তার এই আগমন দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে নবউদ্যম ও বিপুল উদ্দীপনার সঞ্চার করেছে।

খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় প্রভাতী স্কুল মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে খুলনা বিএনপির শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই জনসভার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের প্রার্থী আলি আসগর লবি সহ মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই জনসমাবেশকে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ নির্বাচনী সমাবেশ হিসেবে আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মহানগর, জেলা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। আনুমানিক ৮ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্যমাত্রা ধরে নিয়ে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। মহানগর ও জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে। সমাবেশকে সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া সহ ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছে। মঞ্চ ও সাউন্ড সিস্টেমের জন্য ঢাকা থেকে আনা হবে। মাঠের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, মিডিয়া ব্যবস্থাপনা এবং প্রচার কার্যক্রম জোরদার করতে দলীয় কার্যালয়ে একের পর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। নগরী ও জেলায় প্রচার মাইকিংও শুরু হয়েছে।

মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, তারেক রহমানের এই খুলনা আগমন কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয়, বরং এটি দলের নেতাকর্মীদের জন্য সাহস, আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাওয়ার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের জন্য এই সফর নতুন প্রেরণার উৎস হবে বলে তিনি জানান। তিনি আরও উল্লেখ করেন যে, খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের এই সফর বিএনপির রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষিণাঞ্চলে দলের সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভোটারদের মাঝে আস্থা ফিরিয়ে আনতে এই জনসমাবেশ একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে, জনসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি হলেন বাছির জামাল

২২ বছর পর খুলনায় আসছেন তারেক রহমান, সাড়া জাগানো জনসভার প্রস্তুতি তুঙ্গে

আপডেট সময় : ০৫:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬