ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কঠোর বার্তা

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির সুযোগ থাকবে না। ভোটারদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়াই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন, “ভোটার যেই হোক এবং যাকেই ভোট দিক, ভোটের মাধ্যমেই তাকে জয়ী হতে হবে।”

শনিবার ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এসব কথা বলেন। তিনি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং বলেন, “আমাদেরকে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে ভোটাররা যেন নির্বিঘ্নে নিরাপদে তাদের ভোট প্রয়োগ করতে পারে।” পাশাপাশি, গণভোট যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সেদিকেও যথাযথ মনোযোগ দেওয়ার নির্দেশ দেন তিনি।

ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ভোলা জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান। প্রধান অতিথি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, “সব ভোটার যাতে ভোটকেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে হবে।”

মতবিনিময় সভায় ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ড. মু. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও, সহকারী রিটার্নিং কর্মকর্তারা, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কঠোর বার্তা

আপডেট সময় : ০৫:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬