ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি এবং এই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব। তিনি আরও বলেন, এবার দেশে এমন এক শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যা ভবিষ্যতে জনগণের ভোটাধিকার ও মানবাধিকার হরণ করার কোনো সুযোগ দেবে না।

শনিবার তার নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে চকরিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তিনি এ কথা বলেন। সকাল থেকে শুরু হওয়া তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি পৌর এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দু পাড়া, আমান্যারচর ও হালকাকা সহ বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন ও গণসংযোগ করেন। এসময় অসংখ্য নারী-পুরুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। স্থানীয় জনগণ তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

চকরিয়া পৌরসভার কাজীর পাড়া এলাকায় গণসংযোগ শেষে এক পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, একটি বৈষম্যহীন সমাজ এবং প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনও ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিতে না হয়, সেজন্য এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি সকলকে বাংলাদেশের ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে সকলে মিলে একটি শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে।

নির্বাচনী গণসংযোগকালে তার সঙ্গে চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়জী, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, বিএনপি নেতা আলী আকবর সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

আপডেট সময় : ০৫:০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬