ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

দুর্নীতি ও চাঁদাবাজি রুখতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কোনো বিকল্প নেই: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, দেশ থেকে দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করতে চাইলে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কোনো বিকল্প নেই। তিনি ভোটারদের এই প্রতীকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ শীর্ষক এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ উল্লেখ করেন, বিগত সময়ে জেলার পরিচয়ের কারণে অনেকে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, কেবল রাজনৈতিক কারণে বাংলাদেশের কোনো জেলাকে আঞ্চলিক বৈষম্যের শিকার হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জনগণের সমস্যা সম্পর্কে তারা অবগত আছেন। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সান্তাহার পৌরসভায় রেলওয়ে যানজট নিরসনে একটি আন্ডারপাস এবং দুপচাঁচিয়া পৌরসভায় যানজট নিরসনে একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া, এই অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে কলকারখানা স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।

নির্বাচনী জনসভায় বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী নূর মুহাম্মাদ আবু তাহেরকে ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেন আসিফ মাহমুদ।

উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, হাফেজ আব্দুন নূর, বগুড়া-৩ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী নূর মুহাম্মাদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ইউনূছ আলী, সহকারী সেক্রেটারি মাও. আব্দুল জোব্বার, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জগন্নাত বিশ্ববিদ্যালয়ের জিএস আব্দুল আলিম আবিদ, কেন্দ্রীয় দাওয়াত সম্পাদক মোজাফফর হোসেন, রাজশাহী মহানগর এনসিপির আহবায়ক মোবাশ্বের আলী, জামায়াত নেতা আহসান হাবীব পল্টু, ফরিদুল হক, আহসান হাবীব তুহিন, আদমদীঘি উপজেলা যুববিভাগের সভাপতি তরিকুল ইসলাম, সেক্রেটারি রেজওয়ানুল হক, অ্যাড. সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, এনামুল হক, অ্যাড. সোহেল, বগুড়া জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, সেক্রেটারি সাদ্দাম হোসেন, আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নকিব আরমান, সেক্রেটারি আব্দুস সালাম প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি হলেন বাছির জামাল

দুর্নীতি ও চাঁদাবাজি রুখতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কোনো বিকল্প নেই: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৪:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬