ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী হুঁশিয়ারি: ‘চাঁদাবাজ ও ঋণখেলাপিদের ঘুম হারাম করে দেব’

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নির্বাচনী লড়াইয়ে মাদক, চাঁদাবাজি ও ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হয়ে সংসদে গেলে এসব অপকর্মের হোতাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

শনিবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আপনারা যদি নিঃস্বার্থভাবে আমাকে ভোট দিয়ে দায়িত্ব প্রদান করেন, তবে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ব্যাংক লুটকারীদের দিন শেষ হয়ে আসবে। আমি কথা দিচ্ছি, এদের ঘুম হারাম করে দেব। রাজনীতিতে অপরাধীদের সঙ্গে আপস করার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা উপড়ে ফেলতে হবে।”

দেবিদ্বারের স্থানীয় রাজনীতির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের প্রভাবশালী অনেক নেতা মাদক সম্রাটদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করেছেন এবং চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছেন। তিনি সাধারণ মানুষকে এসব অশুভ শক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।

নির্বাচনী মাঠের পরিস্থিতি তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটের আগে কিছু নেতা ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। কিন্তু তাদের আসল রূপ ভিন্ন। তিনি সতর্ক করে বলেন, “প্রতিপক্ষের লোকজন এখনই সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছে। তারা বলছে, নির্বাচনের পর ঘরবাড়ি গুঁড়িয়ে দেবে। এ ধরনের ভয়ভীতি দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না।”

ভোটের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাজনীতিতে ব্যাংক ডাকাতের মতো ভোট ডাকাতির সুযোগ আর দেওয়া হবে না। নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্রে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আগামী পাঁচ বছর জনগণের সেবক হিসেবে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশেষ করে নারী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনারা আমার জন্য ঘরে ঘরে প্রচারণা চালান। আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে ভোট নিশ্চিত করুন।” এ সময় তিনি তার নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’র পক্ষে জনসমর্থন ও দোয়া কামনা করেন।

উক্ত নির্বাচনী সভায় স্থানীয় জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, মাওলানা ছিহমান, জসিম উদ্দিন পাঠান, ছাত্রনেতা নাঈম ও মাওলানা শাহআলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে শাপলা কলি প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার ন্যায়বিচারের স্বার্থে জরুরি: ডা. শফিকুর রহমান

দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী হুঁশিয়ারি: ‘চাঁদাবাজ ও ঋণখেলাপিদের ঘুম হারাম করে দেব’

আপডেট সময় : ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬