ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে নির্বাচনি জনসভার মঞ্চে তারেক রহমান: নেতাকর্মীদের জনসমুদ্রে উচ্ছ্বাস

সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা ৩টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক করতালির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এদিন তারেক রহমান তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জনসভা মঞ্চে আরোহণ করেন। এসময় তারা উভয়েই হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন। প্রিয় নেতাকে দীর্ঘ প্রতীক্ষার পর সামনে পেয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারম্যান। তার এই জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী পাবনা জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। বেলা ১২টা বাজার আগেই বিসিক শিল্প পার্কের বিশাল জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

নির্বাচনি এই জনসভায় তারেক রহমানের আগমনে স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জনসভাকে কেন্দ্র করে পুরো জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

সিরাজগঞ্জে নির্বাচনি জনসভার মঞ্চে তারেক রহমান: নেতাকর্মীদের জনসমুদ্রে উচ্ছ্বাস

আপডেট সময় : ০৩:৪৭:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬