ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

গুমের সঙ্গে জড়িতরা এখনো গুরুত্বপূর্ণ পদে, বিচার দাবি সংসদ সদস্যের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম ব্যারিস্টার আরমান জাতীয় সংসদে বলেছেন, যারা গুমের সঙ্গে জড়িত ছিল তাদের অনেকে এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং দেশের ভেতর অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

বক্তব্যে নিজের গুম হওয়া এবং গুমের শিকার কয়েকটি পরিবারের অভিজ্ঞতার কথা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন ব্যারিস্টার আরমান। তিনি গুমের শিকার পরিবারগুলোর পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরেন: জবাবদিহি নিশ্চিত করা, গুমের শিকার পরিবারগুলোর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং গুমের মতো মানবতাবিরোধী অপরাধ যাতে আর না হয় সেজন্য ব্যবস্থা গ্রহণ করা। তিনি এজন্য শক্তিশালী আইন, রাজনৈতিক দৃঢ়তা, স্বাধীন গুম কমিশন ও স্বাধীন মানবাধিকার কমিশন প্রয়োজন বলে উল্লেখ করেন। গুমসংক্রান্ত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা বেশ কিছু শক্তিশালী অপশক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন যারা এখনো ক্ষমতাসীন অবস্থায় বিদ্যমান, যা তাদের জীবনের জন্য ঝুঁকি তৈরি করছে।

গুম হওয়া পরিবারগুলোর কথা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, যারা গুমের শিকার হয়েছেন তাঁরা এখনো রাষ্ট্রের স্বীকৃতি পায়নি। ভুক্তভোগীদের রাষ্ট্রের স্বীকৃতি প্রয়োজন। গুমে জড়িতদের বিচার যেন ফ্যাসিস্ট আমলের লোক দেখানো একটি নাটকের মতো না হয়, সে দাবিও করেন তিনি। এদিকে, বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে সংসদে আলোচনার আহ্বান জানান পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। তিনি বলেন, গত দুই-তিনদিন ধরে তিনি লক্ষ্য করছেন বর্তমান প্রজন্ম যে ছাত্র রাজনীতি চলছে তা পছন্দ করে না। ফ্যাসিস্টের ধারাবাহিকতায় চাপাতি, অস্ত্র, রামদা, হকিস্টিক নিয়ে যে ছাত্ররাজনীতি চলছে, তা এ প্রজন্ম পছন্দ করে না। বিগত জাতীয় নির্বাচনে টাকার ছড়াছড়ি হয়েছে দাবি করে পানি সম্পদ মন্ত্রী বলেন, এত টাকার ছড়াছড়ি কোথা হতে আসলো তা তিনি বুঝতে পারেননি। তিনি ইসলামী ব্যাংক নিয়েও কথা বলেন এবং বলেন যে গত দেড় বছরে তিনি ইসলামী ব্যাংক নিয়ে তদন্ত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

গুমের সঙ্গে জড়িতরা এখনো গুরুত্বপূর্ণ পদে, বিচার দাবি সংসদ সদস্যের

আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬