প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) প্রথমবারের মতো কোনো নারী মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে এই পদে প্রেষণে নিয়োগ দিয়ে গত বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তা আবু নূর মো. শামসুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন। শাহীনা ফেরদৌসী এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। এই নিয়োগের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে নারী নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হলো।
রিপোর্টারের নাম 



















