ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের বর্বরোচিত হামলা, আহত ১০

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগ থানার সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে একদল ছাত্রদল নেতাকর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই হামলায় বিভিন্ন গণমাধ্যমের অন্তত ১০ জন সংবাদকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকরা জানান, শাহবাগ এলাকায় একটি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের বাধা দেন। পরিচয় দেওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের পদধারী নেতাকর্মীরা সাংবাদিকদের অশালীন ভাষায় গালাগাল করেন এবং এক পর্যায়ে সংঘবদ্ধভাবে হামলা চালান। হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ বেশ কয়েকজন সংবাদকর্মী লাঞ্ছিত ও আহত হন।

আহত সংবাদকর্মীরা ইতোমধ্যে হামলায় জড়িত বেশ কয়েকজন ছাত্রদল নেতার পরিচয় শনাক্ত করেছেন। তাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শীর্ষস্থানীয় পদধারী নেতাদের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল ঢাকা সিটির অন্তর্ভুক্ত, এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের সিদ্ধান্ত

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের বর্বরোচিত হামলা, আহত ১০

আপডেট সময় : ১০:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬