প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ এখন থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে বিতরণ করা হবে। ২০২৬ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের অভিভাবকদের এই সুবিধা পেতে দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
নিবন্ধন কার্যক্রমটি আগামী ৭ মে ২০২৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে। উপবৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য নিবন্ধনের জন্য নির্দিষ্ট লিংকে (https://hsp.pmeat.gov.bd/login) প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। আবেদন ফরমে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য, বর্তমান ঠিকানা ও আর্থসামাজিক অবস্থা সঠিকভাবে উল্লেখ করে তা সংরক্ষণ করতে হবে। নিবন্ধনের ক্ষেত্রে শিক্ষার্থীর বাবা অথবা মায়ের এনআইডি দিয়ে নিবন্ধিত সিম এবং নগদ অ্যাকাউন্ট ব্যবহার করা বাধ্যতামূলক।
নগদ কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে উপবৃত্তি বিতরণে তারা স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত অর্থবছরেও প্রায় ৯ হাজার কোটি টাকার সরকারি ভাতা ও উপবৃত্তি সফলভাবে বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। ক্যাশ আউট চার্জ কম হওয়া এবং দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে নগদ একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই ডিজিটাল প্রক্রিয়ায় প্রকৃত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীরা কোনো ভোগান্তি ছাড়াই তাদের প্রাপ্য অর্থ হাতে পাবেন।
রিপোর্টারের নাম 


















