ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সিলেট মহানগরীতে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে মেট্রোপলিটন পুলিশ নগরজুড়ে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে। গত তিন দিনে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ১১৮ জনকে আটক করা হয়েছে বলে মহানগর পুলিশের মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে জানিয়েছে।

পুলিশ সূত্রমতে, আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকদ্রব্য মামলার আসামি এবং ছিনতাইকারীরা রয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ এই বিপুল সংখ্যক ব্যক্তিকে আটক করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম আটকৃতদের আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বৃদ্ধি, হজ ব্যবস্থাপনা সহজ করার উদ্যোগ

সিলেট মহানগরীতে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

আপডেট সময় : ১১:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬