ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১০ জন আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন কালের কণ্ঠের মানজুর হোসেন মাহি, আগামীর সময়ের লিটন ইসলাম, ঢাকা ট্রিবিউনের শামসুদ্দৌজা নবাব, ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, নয়াদিগন্তের হারুন ইসলাম, মানবজমিনের আসাদুজ্জামান খান, এবং ডেইলি অবজারভারের নাইমুর রহমান ইমন। আহতদের মধ্যে ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত চোখে ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার সামনে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে এই হামলা চালায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও কালের কণ্ঠের রিপোর্টার মনজুর হোসেন মাহি জানান, কয়েকজন সাংবাদিক সেখানে ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। তিনি নিজে পরিচয় দেওয়ার পরও তারা উত্তেজিত হয়ে ওঠে এবং সাংবাদিকদের ওপর হামলা চালায়।

হামলায় জড়িতদের মধ্যে হাজী মুহাম্মদ মুহসিন হল ছাত্রদলের আহ্বায়ক আবু জ্বার গিফারী ইফাত, সদস্য সচিব মনসুর রাফি, শহীদুল্লাহ হলের সদস্য সচিব জুনায়েদ আবরার, বিজয় একাত্তর হল ছাত্রদলের নেতা সাকিব বিশ্বাস ও সাজ্জাদ খান, সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, জিয়াউর রহমান হলের কারিব চৌধুরী, কবি জসিমউদদীন হল ছাত্রদলের নেতা মোহতাসিম বিল্লাহ হিমেল, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদল নেতা হাসানসহ আরও অনেকে ছিলেন বলে ভুক্তভোগী সাংবাদিকরা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান বিজয় ও ইমাম আল নাসের মিশুক এবং অন্যান্য নেতাকর্মীরাও সাংবাদিকদের ওপর আক্রমণ করতে দেখা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল ঢাকা সিটির অন্তর্ভুক্ত, এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের সিদ্ধান্ত

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১০ জন আহত

আপডেট সময় : ১১:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬