ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস: ‘কনকাশন সাব’ হিসেবে অমিত হাসানের রেকর্ড সেঞ্চুরি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এক অনন্য ও ঐতিহাসিক কীর্তি গড়েছেন তরুণ ব্যাটার অমিত হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘কনকাশন সাবস্টিটিউট’ বা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি। বৃহস্পতিবার বিসিএলের তৃতীয় দিনের খেলায় ১৬২ রানের এক অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন পূর্বাঞ্চলের এই ক্রিকেটার।

ম্যাচের শুরুতে অমিত হাসান পূর্বাঞ্চলের মূল একাদশের বাইরে ছিলেন। তবে ইনিংসের ৫৬.২ ওভারে মধ্যাঞ্চলের পেসার খালেদ আহমেদের একটি বাউন্সার উইকেটরক্ষক জাকের আলি অনিকের বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। জাকেরকে দ্রুত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং ৩৬ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। এরপর ম্যাচ রেফারির অনুমতি নিয়ে জাকেরের বদলি হিসেবে মাঠে নামেন অমিত। আগের দিন ৮৮ রানে অপরাজিত থাকা অমিত আজ তার ইনিংসকে ১৬২ রানে নিয়ে যান।

অমিতের এই মহাকাব্যিক ইনিংসের পাশাপাশি মুশফিকুর রহিমের ৮৩ এবং ইয়াসির আলী চৌধুরীর ৭৯ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪৬৩ রানের পাহাড় গড়ে পূর্বাঞ্চল। জবাবে মধ্যাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৩০৭ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে চরম বিপর্যয়ে পড়েছে মধ্যাঞ্চল। তৃতীয় দিন শেষে মাত্র ৮২ রান তুলতেই তারা ৭ উইকেট হারিয়ে ফেলেছে। বর্তমানে তারা ৭৪ রানে পিছিয়ে থাকায় বড় ব্যবধানে হারের শঙ্কায় রয়েছে দলটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস: ‘কনকাশন সাব’ হিসেবে অমিত হাসানের রেকর্ড সেঞ্চুরি

আপডেট সময় : ১১:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬