বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “৫৪ বছর ধরে দেশে অন্যায়, সন্ত্রাস, দুর্নীতি, হত্যা এবং নারীর সম্ভ্রমহানির মতো ধ্বংসযজ্ঞ চলছে। এই পচনশীল রাজনীতিকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং বিশ্ব দরবারে উন্নত শির নিয়ে দাঁড়াতে পারবে।”
গতকাল কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ মাঠে ১১ দলীয় জোটের এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমাদের যুবসমাজ জুলাই মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তারা নিজেদের রক্ত দিয়ে এই মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে।”
তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আপনারা যদি আমাদের ১১ দলীয় জোটকে নির্বাচিত করেন, তবে আমরা আপনাদের প্রতি কখনো অন্যায় করব না, ইনশাআল্লাহ।”
কুমিল্লা-৫ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 




















