ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের বিএনপি জোট প্রার্থী নুরুল হক নুরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করেছে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে অ্যাডভোকেট এনামুল হক নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেছেন। যা নির্বাচনী আচরণবিধিমালার পরিপন্থী।

এছাড়াও, গত ২৬ জানুয়ারি রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলা বাজার সেন্টারে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, এই হামলার জন্য নুরুল হক নুরের অনুসারী কর্মী-সমর্থকদের দায়ী করা হয়েছে। এই ঘটনায় হাসান মামুনের কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি (সিভিল জজ, বরিশাল) সাব্বির মো. খলিদ নুরুল হক নুরকে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় দশমিনায় অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দশমিনা) সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি এবং বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর জানান, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আইনি নোটিশ হাতে পাননি। তিনি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নোটিশ পেলে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই হাজির হয়ে ব্যাখ্যা দেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার ন্যায়বিচারের স্বার্থে জরুরি: ডা. শফিকুর রহমান

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ০২:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬