গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকা থেকে মিলন মিয়া নামের এক বিএনপি নেতাকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোররাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল শুক্রবার ভোররাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিলন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা গণমাধ্যমকে জানান, আটককৃত মিলন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























