ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

জামায়াতে ইসলামীর ‘ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট’ হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইফতেখার চৌধুরী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীকে জামায়াতে ইসলামী তাদের ‘ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট’ বা বৈদেশিক বিষয়ক পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। গত বৃহস্পতিবার ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জামায়াতের একটি প্রতিনিধি দলের বৈঠকের সময় ইফতেখার চৌধুরী উপস্থিত ছিলেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এক-এগারো সরকারের সময়কার বিতর্কিত ভূমিকার জন্য পরিচিত এই সাবেক কূটনীতিকের এমন নিয়োগ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। জামায়াত সূত্রে জানা গেছে, ইফতেখার আহমেদ চৌধুরীর আগ্রহ এবং তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর লক্ষ্যেই তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং এহসানুল মাহবুব জুবায়ের উভয়েই নিশ্চিত করেছেন যে, ইফতেখার চৌধুরী পল কাপুরের সঙ্গে বৈঠকের সময় দলের পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন এবং তারা তার পরামর্শ গ্রহণ করছেন।

উল্লেখ্য, এক-এগারো সরকারের সময় ইফতেখার আহমেদ নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সে সময় জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি ভুয়া চিঠি পাঠানোর ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছিল। পরবর্তীকালে তিনি ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফখরুদ্দীন আহমদের ছোটবোন নিনা চৌধুরীর স্বামী এবং তার পরিবারটি সুবিধাবাদী হিসেবে পরিচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্ত্র চালানে যুক্তরাষ্ট্রের অনুরোধ তাইওয়ানের কাছে নেই

জামায়াতে ইসলামীর ‘ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট’ হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইফতেখার চৌধুরী

আপডেট সময় : ০৯:২৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬