ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পাঁচ দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, রেকর্ড দরপতন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

টানা পাঁচবার মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে ভালো মানের স্বর্ণের দাম কমে দুই লাখ ৭১ হাজার টাকায় নেমে এসেছে। গতকাল সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল স্বর্ণ, যা ছিল দুই লাখ ৮৬ হাজার টাকা।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দর আজ (শুক্রবার) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে।

আন্তর্জাতিক বাজারেও আজ স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি-এর তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম পাঁচ হাজার ২০০ ডলারে নেমে এসেছে, যা গতকাল পাঁচ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

দেশের বাজারে নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে সঙ্গে রুপার দামেও পতন ঘটেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা। এছাড়াও, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

পাঁচ দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, রেকর্ড দরপতন

আপডেট সময় : ১২:৪২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬