ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

খেলাপি ঋণ রোধে কঠোর পদক্ষেপের দাবি: গভর্নরকে চিঠি পাঠাল ব্যাংকারদের সংগঠন

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এই সংকট নিরসনে এবার কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। সংগঠনটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি পাঠিয়ে খেলাপি ঋণগ্রহীতাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের নাম ও ছবি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর মাস নাগাদ খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা। এই অঙ্ক মোট বিতরণ করা ঋণের ৩৫.৭৩ শতাংশ, যা দেশের আর্থিক খাতের জন্য এক বিরাট ঝুঁকির ইঙ্গিত বহন করে।

গভর্নরকে পাঠানো চিঠিতে এবিবি খেলাপি ঋণ আদায়ের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেছে। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে খেলাপি ঋণের আংশিক অবলোপনের সুযোগ তৈরি করা হলে তাৎক্ষণিকভাবে এই পরিমাণ কমানো সম্ভব হবে বলে সংগঠনটি মনে করে। পাশাপাশি, লিয়েনকৃত খেলাপি ঋণ নগদায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ, মারাত্মক অসুস্থতা বা মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যক্তিগত, গৃহ বা ক্ষুদ্র ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে সুদ মওকুফের মাধ্যমে ঋণ আদায়ের পথ সুগম করার প্রস্তাব দেওয়া হয়েছে।

খেলাপি ঋণগ্রহীতাদের বিদেশ গমন নিষিদ্ধ করার পাশাপাশি তাদের নাম ও ছবি প্রকাশ এবং যেকোনো ব্যবসায়ী সংগঠনের নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণার মতো কঠোর সুপারিশও করা হয়েছে।

ব্যাংকিং সম্পদ বিক্রয়ের মাধ্যমে ঋণ আদায় ত্বরান্বিত করতে নিলামে বিক্রি হওয়া সম্পত্তির ওপর সব ধরনের আবগারি শুল্ক ও ভ্যাট প্রত্যাহার এবং নিলাম ক্রেতাদের জন্য আয়কর রেয়াতসহ বিভিন্ন প্রণোদনা প্রদানের প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি, নিলামকৃত সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে জেলা প্রশাসকের অনুমোদনের বাধ্যবাধকতা প্রত্যাহার এবং সাব-রেজিস্ট্রি অফিসগুলোর সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

প্রস্তাবনায় আরও উল্লেখ করা হয়েছে যে, খেলাপি ঋণগ্রহীতা ও সংশ্লিষ্ট জামানতদাতাদের সম্পদ, আয়কর রিটার্ন, ওয়ারিশ সনদ, জন্ম ও মৃত্যু সনদ, পাসপোর্টসহ প্রাসঙ্গিক তথ্য আদালতের হস্তক্ষেপ ছাড়াই চাহিবামাত্র পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। এতে মামলা নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে এবিবি মনে করে।

এছাড়া, ব্যাংক বা আদালতের কোনোThe post খেলাপি ঋণ রোধে কঠোর পদক্ষেপের দাবি: গভর্নরকে চিঠি পাঠাল ব্যাংকারদের সংগঠন appeared first on Daily Janakantha.

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

খেলাপি ঋণ রোধে কঠোর পদক্ষেপের দাবি: গভর্নরকে চিঠি পাঠাল ব্যাংকারদের সংগঠন

আপডেট সময় : ০৪:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬