ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নির্বাচনি প্রচারণায় ময়মনসিংহে তারেক রহমান: বিকেলে সার্কিট হাউজ মাঠে জনসভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে ময়মনসিংহ পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে দুপুর নাগাদ তিনি ময়মনসিংহ শহরে পৌঁছান।

দলীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহে পৌঁছে তিনি বর্তমানে জেলা সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর বিকেলে জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এদিকে, ময়মনসিংহের নির্বাচনি রাজনীতিতে এবার নতুন সমীকরণ তৈরি হয়েছে। জেলার মোট ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই দলের বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। তবে দলীয় অভ্যন্তরীণ মূল্যায়নে জানা গেছে, এসব বিদ্রোহী আসনের অন্তত পাঁচটিতে জয়লাভের জোরালো সম্ভাবনা রয়েছে। তারেক রহমানের এই সফর বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কোনো বার্তা দেয় কি না, সেদিকেই এখন সবার নজর।

ময়মনসিংহের কর্মসূচি শেষ করে আজই তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে আয়োজিত পৃথক দুটি জনসভায় বক্তব্য দেবেন। দিনভর এসব কর্মসূচি শেষে রাতে তিনি পুনরায় গুলশানের বাসভবনে ফিরবেন বলে নির্ধারিত রয়েছে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণার কার্যক্রম শুরু করেন বিএনপি চেয়ারম্যান। ওই সফরে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী ও রূপগঞ্জসহ সাতটি পথসভায় অংশ নেন। পরবর্তীতে ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগের ফেনী, কুমিল্লা ও দাউদকান্দিসহ ছয়টি স্থানে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, ময়মনসিংহের এই সফর শেষে পর্যায়ক্রমে রাজশাহী, নওগাঁ, বগুড়া এবং বরিশাল বিভাগে নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তারেক রহমানের। মূলত তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করা এবং ভোটারদের কাছে দলের নির্বাচনি বার্তা পৌঁছে দিতেই দেশব্যাপী এই ঝটিকা সফর করছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের কড়াপুর মিয়াবাড়ি মসজিদ: ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি বিজড়িত এক স্থাপত্য

নির্বাচনি প্রচারণায় ময়মনসিংহে তারেক রহমান: বিকেলে সার্কিট হাউজ মাঠে জনসভা

আপডেট সময় : ০২:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬