ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মিরপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর এলাকায় চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। বৃহস্পতিবার সকালে তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ কেন্দ্রগুলো ঘুরে দেখেন।

পরিদর্শনকালে বিরোধীদলীয় নেতা পরীক্ষার্থীদের সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন। তিনি কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেন। একইসঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার জন্য তৈরি করা বিশেষ ছাউনি এবং সুপেয় পানির ব্যবস্থাও পরিদর্শন করেন ডা. শফিকুর রহমান। এ সময় অভিভাবকরা এমন উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাবিক নয়, বিশ্ব দরবারে বাংলাদেশের দূত: নৌ প্রতিমন্ত্রী

মিরপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা

আপডেট সময় : ০৩:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬