ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

এমপিদের ব্যক্তিগত গাড়ি চাওয়া নিয়ে হাসনাতের কড়া সমালোচনা করলেন ডা. তাসনিম জারা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এমপিদের জন্য ব্যক্তিগত গাড়ির দাবির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনা করেছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। দেশের বর্তমান অর্থনৈতিক সংকট এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সংগ্রামের কথা উল্লেখ করে তিনি এমপিদের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তাসনিম জারা লেখেন, যখন শিক্ষক, চিকিৎসক এবং সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ও বেতনের দাবিতে রাজপথে আন্দোলন করছেন, তখন এমপিরা সংসদে নিজেদের সুযোগ-সুবিধা নিয়ে ব্যস্ত। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের সমস্যায় সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য না দেখা গেলেও নিজেদের প্রাপ্তির প্রশ্নে তারা এক হয়ে যান।

ডা. জারা আরও উল্লেখ করেন, এমপিদের বেতন-ভাতা তারা নিজেরা ঠিক করা নীতিগতভাবে ভুল। পৃথিবীর কোনো পেশাতেই নিজের বেতন নিজে নির্ধারণ করার নিয়ম নেই। তিনি এমপিদের সুযোগ-সুবিধা পর্যালোচনার জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি মনে করেন, জনগণের করের টাকায় কেনা সুযোগ-সুবিধা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নৈতিকতার বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাবিক নয়, বিশ্ব দরবারে বাংলাদেশের দূত: নৌ প্রতিমন্ত্রী

এমপিদের ব্যক্তিগত গাড়ি চাওয়া নিয়ে হাসনাতের কড়া সমালোচনা করলেন ডা. তাসনিম জারা

আপডেট সময় : ০৩:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬