বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক হিসেবে যোগদানের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ। মঙ্গলবার (২৮ অক্টোবর) মাউশি থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
এই পরিপত্র অনুসারে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং প্রভাষক— এই পদগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা একই রকম বা সমান নির্ধারণ করা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’-এর ‘পরিশিষ্ট-ঘ’-তে থাকা নির্দিষ্ট পদের বিপরীতে কাম্য শিক্ষাগত যোগ্যতার যে তালিকা ছিল, তা সংশোধন করে নতুন কাম্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হলো।
নতুন এই পরিপত্র অনুযায়ী, এখন থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি, অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি বা এর সমমানের ডিগ্রি।
তবে এক্ষেত্রে প্রার্থীর পুরো শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণি, কিংবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
অপরদিকে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বিএড ডিগ্রি বা সমমানের ডিগ্রি। এই পদের ক্ষেত্রেও প্রার্থীর শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণি, অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকা চলবে না।
রিপোর্টারের নাম 






















