ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশ অতিক্রম করায় বাংলাদেশের সব সমুদ্রবন্দরের সংকেত প্রত্যাহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থান নেওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে মঙ্গলবার মধ্যরাতেই ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করা সম্পন্ন করেছে।

এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হলেও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বিকেল পর্যন্ত সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে। একইসাথে এই সময়টাতে তাদের গভীর সাগরে যেতেও নিষেধ করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশ অতিক্রম করায় বাংলাদেশের সব সমুদ্রবন্দরের সংকেত প্রত্যাহার

আপডেট সময় : ১১:৩৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫