ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোস্টাল ব্যালট গ্রহণে রিটার্নিং কর্মকর্তাদের ব্যাপক প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশ এবং বিদেশ থেকে আসা পোস্টাল ব্যালট পেপার সংগ্রহের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ইতিমধ্যে প্রবাসীদের পাঠানো ব্যালট পেপার আসতে শুরু করেছে, যা যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রতিটি আসনে প্রতি ৪০০ ব্যালটের বিপরীতে একটি করে স্বচ্ছ ব্যালট বাক্স বরাদ্দ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে দেশ ও প্রবাস মিলিয়ে ১৫ লাখেরও বেশি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব ব্যালট পেপার ডাকযোগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাবে, কেবল সেগুলোই গণনার জন্য গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের পর আসা ব্যালটগুলো আর বাক্সে অন্তর্ভুক্ত করা হবে না।

রোববার রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে পোস্টাল ব্যালট সংগ্রহের জন্য নির্ধারিত কক্ষ এবং স্বচ্ছ ব্যালট বাক্সগুলো তালাবদ্ধ (লক) করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা-১৩ আসনে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা ৫ হাজার ৬১৭ জন এবং ঢাকা-১৫ আসনে এই সংখ্যা ৭ হাজার ৪০৫ জন। ঢাকা-১৩ আসনের ব্যালট সংগ্রহের জন্য মোট ২৪টি বাক্স প্রস্তুত রাখা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী সাংবাদিকদের জানান, এবারই প্রথম ওভারসিজ ভোটার (ওসিভি) ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটারদের (আইসিপিভি) জন্য বিশেষ ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডাকযোগে আসা প্রতিটি ব্যালট পেপারের খাম বারকোড ও কিউআর কোড স্ক্যান করে ডিজিটাল পদ্ধতিতে ল্যাপটপে সংরক্ষণ করা হবে। এরপর সেগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্ধারিত ব্যালট বাক্সে রাখা হবে। পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে বাক্সগুলো লক করা হয়েছে এবং প্রতিটি কক্ষের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, ডাক বিভাগ থেকে প্রাপ্ত ব্যালটগুলো নিয়মিতভাবে রেজিস্ট্রি এন্ট্রি করে বাক্সে রাখা হবে। ভোট গণনার নির্ধারিত সময়ে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ডিজিটাল ডেটা ও ব্যালটের সংখ্যা মিলিয়ে দেখে চূড়ান্ত গণনা সম্পন্ন করা হবে। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবেই পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় এমন আধুনিক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোস্টাল ব্যালট গ্রহণে রিটার্নিং কর্মকর্তাদের ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় : ১১:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬