ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

সাফ নারী ফুটসালে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়: বিজয়ীদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের এই অসামান্য সাফল্যে জাতীয় নারী ফুটসাল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এই শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য গৌরব ও সম্মানের। তিনি উল্লেখ করেন, নারী অ্যাথলেটদের এই বিজয় তাদের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম এবং আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের সক্ষমতারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

টুর্নামেন্টের শেষ ম্যাচে ব্যাংককের মাঠে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। পুরো ম্যাচজুড়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। এই বড় জয়ে অপরাজিত থেকে টুর্নামেন্টের প্রথম শিরোপা নিজেদের করে নিল লাল-সবুজের দল।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বিজয়ী দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এই ঐতিহাসিক অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। ভবিষ্যতে নারী ক্রীড়াবিদদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

সাফ নারী ফুটসালে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়: বিজয়ীদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১১:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬