ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নির্বাচনে কোনো লুকোচুরি নেই, স্বচ্ছতার বিষয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলেন সিইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের গোপনীয়তা বা লুকোচুরির সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জোর দিয়ে বলেছেন, নির্বাচন কমিশন একটি অত্যন্ত স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর।

রোববার দুপুরে রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিনে বিদেশি কূটনীতিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এবং জাতিসংঘের প্রতিনিধিরা আসন্ন নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সংক্রান্ত এই বৈঠকে অংশ নেন।

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সিইসি বলেন, “আমরা একটি সম্পূর্ণ স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এখানে কোনো কিছু আড়াল করার সুযোগ নেই। আমাদের পরিকল্পনা ও প্রস্তুতি দেখে কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন।”

এদিন বৈঠকে কূটনীতিকরা মূলত পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়া এবং নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এ প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমরা তাদের আশ্বস্ত করেছি যে, নির্বাচনের সময় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটাররা যাতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে এসে নির্ভয়ে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব, বিজিবি ও আনসারসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হবে বলে জানান তিনি। ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপদ পরিবেশ তৈরি করতে কমিশন সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

নির্বাচনে কোনো লুকোচুরি নেই, স্বচ্ছতার বিষয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলেন সিইসি

আপডেট সময় : ১১:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬